আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সকাল ৬টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনাও করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কামাল হোসাইন এমপি এবং মাওলানা দেলোয়ার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Your Comment